রোববার রাতে উপজেলার সাহেবনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল আহম্মেদ একই এলাকার আতিয়ার রহমানের ছেলে।
র্যাব জানায়, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় চার কেজি ১০০ গ্রাম গাঁজাসহ জুয়েল আহম্মেদকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮২ হাজার টাকা। পরে মাদকসহ তাকে মিরপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে।
.png)