[ দেশজুড়ে ]
গাংনীতে গাঁজাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরের গাংনীতে ৯৮০ গ্রাম গাঁজাসহ আলামিন হোসেন নামে এক যুবককে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলার কাজীপুর গোলাম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলামিন হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের পশ্চিমপাড়া এলাকার ফইমদ্দীনের ছেলে।
র্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুক বলেন, তাকে আটক করে র্যাব ক্যাম্পে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আলামিন হোসেনকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!