ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে জাটকা ধরায় দায়ে ১৭ জেলে গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২০, ১৪ মার্চ ২০২৩
চাঁদপুরে জাটকা ধরায় দায়ে ১৭ জেলে গ্রেফতার
ছবি: সংগৃহীত

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এ সময় ৭১ কেজি জাটকা ইলিশ, ৫টি নৌকা ও ৬ লাখ ৭৩ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

সোমবার মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ পুলিশের ওসি কামরুজ্জামান।

ওসি মো. কামরুজ্জামান জানান, জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীতে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর, মিনি কক্সবাজার, হরিনা ফেরিঘাট, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ১৭ জেলেকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়।

Advertisement

তিনি আরো জানান, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও আটক করা জাটকা ইলিশ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!