[ দেশজুড়ে ]
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত কচ্ছপ
কচ্ছপ- ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার জিরো পয়েন্টে মাঝিবাড়ি সংলগ্ন সৈকতের বেলাভূমে একটি মৃত কচ্ছপ ভেসে এসেছে।
বুধবার বিকেলে মৃত কচ্ছপটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সংশ্লিষ্টরা এটি উদ্ধার করেন।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, কচ্ছপটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে- জেলেদের জালে আটকা পড়ে কচ্ছপটি মারা গেছে।
.png)
ওয়ার্ল্ড ফিসের ইকোফিস-২ প্রকল্পের সহকারী গবেষক (বৈজ্ঞানিক) সাগরিকা স্মৃতি জানান, এটি জলপাই রংয়ের মা কচ্ছপ। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
পটুয়াখালী বন বিভাগের মহিপুর বন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বনকর্মীদের পাঠানো হয়েছে। মৃত কচ্ছপটি মাটিচাপা দেওয়া হবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!