সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া তিনজনই মারা গেছেন
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।
বুধবার রাত পৌনে ১০টার দিকে পাঁচ মিনিট সময় পরপর মরদেহগুলো সেপটিক ট্যাংক থেকে বের করা হয়।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের সহিদ মিয়ার ছেলে মো. মিঠু (২২)। তিনি পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। খুলনা জেলার বটিয়াঘাট থানার বুনারবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে মো. রাকিব (২২)। রংপুর জেলার গাংগাচড়া থানার ফেরদৌস রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৭)।
.png)
ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক মো.আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা মূলত বিষক্রিয়ায় কারণে মারা গেছে। ট্যাংকের ভেতর অক্সিজেন শূন্য ছিল।
এর আগে, বুধবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেড নামে একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংকে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।