ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে দলবদ্ধ ধর্ষণ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫২, ১৬ মার্চ ২০২৩
বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে দলবদ্ধ ধর্ষণ
প্রতীকী ছবি

গাইবান্ধা সদর উপজেলায় বিস্কুটের লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

Advertisement

এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী মশিউর খন্দকার ও এক কিশোর কিছুদিন ধরে ঐ শিশুটির আশপাশে ঘোরাফেরা করত। এরই একপর্যায়ে সোমবার বিকেলে শিশুটি বসতবাড়িতে খেলাধুলা করছিল। এসময় মশিউর শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নির্জন একটি ভুট্টাখেতে নিয়ে যায়। 

সেখানে মশিউর খন্দকার, মনি মিয়া ও তার কিশোর ভাই শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির শব্দে স্থানীয়রা টের পান। পরে স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্বজনেরা শিশুটিকে ভর্তি করেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!