মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরোজা পারভীনের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম তার পরিবারের সঙ্গে দারুসসালাম থানার আনন্দনগর ঋষিপাড়া এলাকায় বসবাস করতো। আসামিও একই এলাকায় পরিবার নিয়ে থাকতেন। ২০১৮ সালের ১৪ জুলাই সন্ধ্যা ৬টার দিকে ভিকটিমের মা বাসায় না থাকার সুযোগে আসামি ভিকটিমকে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে ভিকটিমের মামা বাদী হয়ে আসামির বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
.png)
২০১৯ সালের ১৬ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার উপ-পরিদর্শক এনায়েত হোসেন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ১০ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।