ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ১১ জন খালাস

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৪, ১৬ মার্চ ২০২৩
কক্সবাজারে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ১১ জন খালাস
ফাইল ফটো

কক্সবাজারে আলী আজম হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া দোষ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রাজজ (২) বিচারক মো. সাইফুল এলাহি এ আদেশ দেন।  মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন পেকুয়া উপজেলার বারবাকিয়া বটতলী গ্রামের এনায়েত আলীর ছেলে আবদুল গফুর। রায় ঘোষণার সময় আবদুল গফুরসহ ১১ আসামি পলাতক ছিলেন। 

এ সময় আদালতে উপস্থিত ছিলেন হত্যা মামলার ২ নং আসামি হাজী মাসুদ রহমানের ছেলে এনামুল হক। খালাসপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- আবদুর রহমান, জাহাঙ্গীর আলম, নুরুল আলম, মোজাহের আহমদ, মোহাম্মদ হোছন,আবদু সবুর, আলমগীর, আবদুল কাদের, ছৈয়দ আহমদ ও আমির হোসেন। 

Advertisement

ঘটনার বিবরণে জানা যায়, ১৯৯১ সালের ৫ মে সকালে স্থানীয় বটতলী নামক জায়গায় মোহাম্মদ হোসেনের চায়ের দোকানে ছমি উল্লাহর ছেলে আলী আজমকে প্রকাশ্যে গুলি করে আবদুল গফুর। গুলিবিদ্ধ আলী আজম পরে মারা যান। 

এ ঘটনায় ৯ মে তার পিতা ছমি উল্লাহ বাদী হয়ে আবদুল গফুরকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলায় চিকিৎসকসহ ৭ জনের সাক্ষ্য নেয়া হয়। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানুল আলম বলেন, দণ্ডবিধি ৩০২ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি আবদুল গফুরকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!