[ দেশজুড়ে ]
বরিশালে দেশীয় অস্ত্রসহ ২ কিশোর গ্রেফতার
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডস্থ জামাই-বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত দুই কিশোর হলো- নগরীর মোহাম্মদপুর এলাকার নয়ন মিয়ার ছেলে মো. মুন্না এবং মেট্রোপলিটন বন্দর থানাধীন পতাং গ্রামের পলাশ মোল্লার ছেলে মো. রাহাত মোল্লা।
কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে মুন্না এবং রাহাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সাইজের রামদা উদ্ধার করা হয়। এরমধ্যে চারটি বগি দা, তিনটি বড় দা, তিনটি রামদা এবং একটি ছুরি রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠালে বিচারক তাদের জুডিশিয়াল হেফাজতে প্রেরণ করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!