ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ২

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২০:২২, ১৭ মার্চ ২০২৩
রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ২
রাঙ্গামাটিতে বাস উল্টে নিহত ২ -ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটিতে পর্যটকবাহী একটি বাস উল্টে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন। তাদেরকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শহরের মানিকছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, নুরুল ইসলাম (৪২), জামাল উদ্দিন (৬০) ও আরমান খান (৫৬)। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বাসে থাকা সব যাত্রী ভাটিয়ারী এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি ফ্যাক্টরীতে চাকরি করে বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটির সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারী থেকে ভ্রমণের উদ্দেশে একটি পর্যটকবাহী বাস রাঙ্গামাটি আসেন। ভ্রমণ শেষে ১৫ জন যাত্রী নিয়ে রাঙ্গামাটি থেকে ফেরার সময় শহরের মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে বাসচাপায় দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ৩ জন।

রাঙ্গামাটির ফায়ার সার্ভিসের ওয়েরহাউজ ইন্সপেক্টর বিল্লাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রথমে গাড়ির নিচ থেকে একটি লাশ উদ্ধার করা হয়। পরে এসকেভেটর দিয়ে আরো একটি লাশ উদ্ধার করা হয়।

রাঙ্গামাটির সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, নিহত দুইজনের এখানো পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!