[ দেশজুড়ে ]
রাঙ্গামাটিতে অস্ত্র-চাঁদার টাকাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ
রাঙ্গামাটিতে অস্ত্র ও চাঁদার টাকাসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বাসিন্দা আলুংমং মারমার ছেলে সুই সিং মং মারমা এবং রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বাসিন্দা বিন্দুলাল চাকমার ছেলে ভাগ্যধন চাকমা।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামবস্তির নতুন মুসলিম পাড়ায় পুলিশ যৌথ অভিযান চালিয়ে সুই সিং মং মারমাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
.png)
অপরদিকে, মগবান ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ দোখাইয়া পাড়া সাকিনে যৌথ অভিযান পরিচালনা করে ভাগ্যধন চাকমাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি গাদা বন্দুক, নগদ এক লাখ ৩৭ হাজার টাকা, ৫টি মোবাইল এবং ছোট-বড় ৫টি রেজিস্ট্রার উদ্ধার করে পুলিশ।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি মো. আরিফুল আমিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!