ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গুলি করে টাকা ছিনতাই, অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ২৮ ডিসেম্বর ২০২২
গুলি করে টাকা ছিনতাই, অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে রকেট এজেন্ট ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতায়ের সঙ্গে জড়িত থাকা ৪ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

জেলা গোয়েন্দ শাখা (ডিবি) পুলিশ গত কয়েক দিন অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গাজীপুর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে ৪ ডাকাতকে গ্রেফতারসহ ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ২টি গুলির খোসা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা ভাগলগাছি গ্রামের মোজেদ আলী আকন্দ ওরফে মাজম আলী ছেলে সুজন মিয়া ওরফে সোহেল (২৮), একই উপজেলার রামকান্তপুর গ্রামের মো. ওসমান প্রাংয়ের ছেলে মো. করিম (২৮), একই গ্রামের মৃত খালেক মন্ডলের ছেলে মো. মালেক (২৭), মৃত ছাইদার প্রাংয়ের ছেলে মো. আশরাফুল প্রাং (৩৫)।

Advertisement

বুধবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মোবাইল ব্যাংকিং (রকেট এজেন্ট) ব্যবসায়ী মো. তারিকুল ইসলাম মোবারক। গত ১৬ ডিসেম্বর বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে উল্লাপাড়া কাপড়পট্টি ও এইটি ফাইভ মার্কেটের বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে টাকা সংগ্রহ করে সন্ধ্যার পূর্বে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তারিকুল ইসলাম মোবারক শ্রীকোলা মোড় পার হয়ে চৌকিদহ ব্রিজের কাছে আসলে পূর্ব থেকেই পিছু নেয়া অস্ত্রধারী ডাকাতদল পথরোধ করে তার ব্যাগে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে মো. তারিকুল ইসলাম মোবারক বাধা দিলে ডাকাতদল প্রথমে ফাঁকা গুলি ছুড়ে ভয়ভীতি দেখায়। পরে তারিকুল ইসলামের বাম পায়ের উড়ুতে গুলি করে টাকাসহ ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মো. তারিকুল ইসলাম মোবারক বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মো. সামিউল আলমসহ গোয়েন্দা শাখার একটি টিমের অভিযানে গাজীপুর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!