শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফজলুল হক খান, একই ইউনিয়নের আফসার উদ্দিন বাগমারের ছেলে কাউসার বাগমার, বরকত খানের ছেলে জিয়াউর রহমান খান এবং সিরাজ উদ্দিন খানের ছেলে ইজ্জত আলী খান।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, যুবক পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। পরে শুক্রবার রাতে ঐ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকার এক ব্যক্তি তার মালিকানাধীন জমিজমা দেখার জন্য গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুরের দমদমা এলাকায় যান। সেখানে তার ব্যক্তিগত গাড়ি থেকে ৮০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি ব্যাগ চুরি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দমদমা গ্রামের উসমান খানের ছেলে যুবক আরিফুল হককে বাড়ি থেকে ধরে এনে গাছে বেঁধে পেটানো হয়।