শনিবার বেলা ১১টার দিকে জেলা সদরের বসন্তপুর রেলক্রসিং এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি বাসে তল্লাশি করে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামের কবির মিয়ার ছেলে।
জেলা ডিবির ওসি মো. মনিরুজ্জামান খান জানান, ঐ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বিভিন্ন বাসে তল্লাশি করা হয়। এ সময় সততা পরিবহনের একটি বাস তল্লাশি করে এক যাত্রীর হাতে তরমুজ সাদৃশ্য একটি প্যাকেট দেখা যায়। জানতে চাইলে ঐ যাত্রী জানান- তিনি তরমুজ নিয়ে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছেন। সন্দেহ হলে তাকে আটক করে তরমুজ সাদৃশ্য প্যাকেটটি খুলতেই এর মধ্যে চার কেজি গাঁজা পাওয়া যায়।
.png)