ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৪ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩১, ১৯ মার্চ ২০২৩
৪ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
৪ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার -ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। শনিবার (১৮ মার্চ) বিকেলে হ্নীলা ওয়াব্রাং এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৬) ও বদি আলমের ছেলে আবদুর রশিদ (৩৫)।

রোববার এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. শামসুল আলম খান।

তিনি জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল হ্নীলা ইউপির ওয়াব্রাং এলাকার নূরানী মাদরাসার সামনের রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় ২ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। তাদের দেহ তল্লাশি করে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন মর্মে স্বীকার করেন তারা।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!