[ দেশজুড়ে ]
কলাপাড়ায় গোখরা-অজগরসহ ৫ সাপ অবমুক্ত
কলাপাড়ায় গোখরা-অজগরসহ ৫টি সাপ অবমুক্ত করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালী কলাপাড়া উপজেলার মহিপুর থেকে উদ্ধারকৃত পাঁচটি সাপ অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুরে কুয়াকাটায় সাপগুলো অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- অ্যানিমেল লাভার্স অব কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, বায়েজিদ ও মহিপুর বন বিভাগের বন কর্মীরা। অবমুক্ত করা সাপের মধ্যে বিষধর পদ্ম গোখরা তিনটি, নির্বিষ দাঁড়াশ একটি এবং একটি বার্মিজ অজগর রয়েছে।
অ্যানিমেল লাভার্স অব কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, মহিপুরের পাইকবাড়ি নামক গ্রামে এক সাপুড়ে বেশ কয়েকটি সাপ নিয়ে খেলা দেখাচ্ছিলেন। পরে বন বিভাগ ও অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী টিমের সদস্যরা সেখান থেকে সাপগুলো উদ্ধার করেন। তবে সাপ ধরবে না এমন শর্তে ঐ সাপুড়েকে ছেড়ে দেওয়া হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!