ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ১৯ মার্চ ২০২৩
কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারে মাদক মামলায় জাহিদ হোসেন নামে এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক নিশাত সুলতানা এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত জাহিদ হোসেন উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পর আবদুল নবীর ছেলে।

Advertisement

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২২ সালের ২৯ জানুয়ারি বিকেলে উখিয়ার লম্বাশিয়ায় ১৪ এপিবিএন এর একটি দল কুতুপালং লম্বাশিয়া চৌরাস্তার মোড়ে অভিযান চালায়। এ সময় রোহিঙ্গা জাহিদ হোসেনকে আটক করা হয়। পরে তার পরনের লুঙ্গি থেকে আট হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৪ এপিবিএন এর এসআই মো. মোজাহেরুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে রোহিঙ্গা জাহিদ হোসেনকে আসামি করে উখিয়া থানায় একটি মামলা করেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!