ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাসপোর্ট করতে আসা রোহিঙ্গা যুবক ৩ দিনের রিমান্ডে

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩২, ১৩ মার্চ ২০২৩
পাসপোর্ট করতে আসা রোহিঙ্গা যুবক ৩ দিনের রিমান্ডে
ছবিতে রোহিঙ্গা যুবক মো. মাতালম

খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে মো. মাতালম নামে এক রোহিঙ্গা যুবক আটক হন। তাকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে খাগড়াছড়ির জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

এছাড়া আটককৃত রোহিঙ্গা যুবকের ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন তৈরি করতে সহায়তা প্রদানকারীদের সংশ্লিষ্ট মামলায় সম্পৃক্ত করতে নির্দেশ দেন আদালত। একইসঙ্গে বিষয়টি তদন্তে দুদককে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

Advertisement

খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান জানান, মো. মাতালম গত বৃহস্পতিবার খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছবি তুলতে যান। এ সময় আঙুলের ছাপ দিতে গিয়ে সন্দেহজনক আচরণ করায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার বাবা আবু সৈয়দ রোহিঙ্গা হলেও তিনি খাগড়াছড়িতে বিয়ে করার কথা স্বীকার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!