ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই নির্মাণ শ্রমিকের

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ২০ মার্চ ২০২৩
সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই নির্মাণ শ্রমিকের
সিলেট জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর সবুজবাগ আবাসিক এলাকার ১ নম্বর রোডের ৭/বি নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুইজন হলেন জকিগঞ্জ উপজেলার বিয়াবাইলের জাহিদ (২৭) ও বিয়ানীবাজার উপজেলার গোলঘাটের সাদিক (২৫)।

ভবন নির্মাণ কাজের তত্বাবধায়ক আব্দুস শুকুর জানান, ভবনের বেইসের কাজ চলছে। বেইসের ঢালাইয়ের জন্য গর্ত খুঁড়ে রাখা হয়েছে। বৃষ্টিতে গর্তের মধ্যে পানি জমে যায়। সোমবার সকালে দুই শ্রমিক গর্তের পানি সরাতে পাম্প ব্যবহার করার চেষ্টা করেন। পানিতে পাম্প রেখে বিদ্যুতের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। অন্যান্য শ্রমিকরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

Advertisement

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, একটি নির্মাণাধীন ভবনে পাম্প ব্যবহার করে পানি নিষ্কাশনের চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। বৈদ্যুতিক লাইনে সম্ভবত লিক ছিল। যার ফলে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!