ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হলের ছাদে ঝুলছিল নোবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৮, ২১ মার্চ ২০২৩
হলের ছাদে ঝুলছিল নোবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ 
আপরশি মারমা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের ছাদ থেকে আপরশি মারমা নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার রাত ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদে তার মরদেহ দেখার পর প্রশাসনকে খবর দেন শিক্ষার্থীরা। মৃত আপরশি মারমা সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বান্দরবান জেলায়। তিনি আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমের বাসিন্দা।

আপরশি মার্মার রুমমেট নিজাম উদ্দিন বলেন, আপরশি মার্মা প্রায়ই মালেক উকিল হলে খাবার খেতে যেতেন। সেখানে তার বন্ধু ও বড় ভাইদের সঙ্গে সময় কাটাতেন। তবে, এমন ঘটনা কীভাবে ঘটল সে ব্যাপারে কিছুই বলতে পারেননি নিজাম উদ্দিন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন সুমন বলেন, খবর পেয়ে আমরা প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। মরদেহ কাউকে ধরতে দেওয়া হচ্ছে না। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ এসেছে। সুরতহালের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।

সুধারাম থানার এএসআই মো.নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তাৎক্ষণিক ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!