[ দেশজুড়ে ]
মুকসুদপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুকসুদপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার -ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জের মুকসুদপুরে গাঁজাসহ বাপ্পি মুন্সী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গোবিন্দপুর গ্রামের চুন্নু মুন্সীর ছেলে।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এসআই সজিব মন্ডল, সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গোবিন্দপুরে অভিযান চালান। অভিযানকালে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাপ্পি মুন্সীকে (৩০) গ্রেফতার করেন।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, মাদক ব্যবসায়ী বাপ্পি মুন্সী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছেন। তাকে গ্রেফতার করে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!