মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার খেগড়াঘাট মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব হাওলাদার খেগড়াঘাট এলাকার বাসিন্দা মকবুল হাওলাদারের ছেলে।
জানা যায়, সাকিব হাওলাদার মোটরসাইকেলযোগে বাড়ি থেকে গিলেতলা বাজারে যাচ্ছিলেন। পথে খেগড়াঘাট মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় সাকিবসহ আরো এক মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাকিব হাওলাদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
রামপাল মডেল থানার ওসি মো. শামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।