ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৯, ২২ মার্চ ২০২৩
শরীয়তপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শরীয়তপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শরীয়তপুরের গোসাইরহাটে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দুই কিলোমিটার খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

বুধবার সকালে উপজেলার দাসেরজঙ্গল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের নির্দেশে এ অভিযান অব্যাহত আছে। 

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্তের নেতৃত্বে পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা অংশগ্রহণ করেন। 

Advertisement

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত বলেন, স্থানীয় ৫০০টি পরিবার আমাদের কাছে অভিযোগ করেছিল এখানে একটা খাল ছিল। ওই খালটা ভরাট হয়ে যাওয়ার কারণে বর্ষাকালে বেশি পানি হলে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তার ভিত্তিতে স্থানীয়রা আমাদের কাছে অভিযোগ করে। অভিযোগটি জেলা প্রশাসক স্যারকে জানাই। এর ভিত্তিতে জেলা প্রশাসক স্যার একটি মামলা রুজু করেন। 

তিনি আরো বলেন, মামলার ভিত্তিতে যারা স্থাপনা তৈরি করেছে তাদের প্রত্যেককে ব্যক্তি নামে ডাকা হয় এবং শুনানি নেয়া হয়। কোনো শুনানিতে তারা তাদের কাগজপত্র দেখাতে পারেননি। সেজন্য জনস্বার্থে এবং এলাকা যেন প্লাবিত না হয় সে উদ্দেশ্যে জেলা প্রশাসকের নির্দেশে আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। মূলত একটি চলমান খালের মধ্যে থাকা অবৈধ স্থাপনা উদ্ধার অভিযান আমরা করছি। আর এই অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!