ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাল থেকে মাদারীপুরে ৪০ গ্রামে রোজা শুরু

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ২২ মার্চ ২০২৩
কাল থেকে মাদারীপুরে ৪০ গ্রামে রোজা শুরু
রমজানের চাঁদ- ফাইল ফটো

মাদারীপুরের ৪০ গ্রামে আগামীকাল বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে সেখানে রোজা শুরু হবে।

বুধবার রাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার প্রথম রোজা রাখবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবারের পির খাজা শাহ সুফি নূরে আক্তার হোসাইনের ছেলে শাহ নূরে আতা মোর্শেদ নওশাদ শাহ।

তিনি জানান, বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এজন্য সৌদি আরবের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দরবারের প্রতিষ্ঠাতা জানশরীফ শাহ সুরেশ্বরীর (রহ.) অনুসারী মাদারীপুর এবং শরীয়তপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলার প্রায় এক কোটি মুসলমান রোজা রাখবেন বৃহস্পতিবার।

Advertisement

উল্লেখ্য, প্রায় দেড়শ বছর ধরে শরীয়তপুরের সুরেশ্বর দরবারের প্রতিষ্ঠাতা জানশরীফ শাহ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা পালন করে আসছেন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহাও সৌদি আরবের সঙ্গে মিল রেখেই পালন করেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!