ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাটকা বিক্রির দায়ে ২ জনের জেল-জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ২২ মার্চ ২০২৩
জাটকা বিক্রির দায়ে ২ জনের জেল-জরিমানা
জাটকা বিক্রির দায়ে ২ জনের জেল-জরিমানা -ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা বিক্রির দায়ে ২ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের থেকে ১০০ কেজি জাটকা উদ্ধার করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, রুহুল আমিন (৩৫) ও আমিন উদ্দিন (৩৪)। উদ্ধার করা জাটকাগুলো স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ৬টার দিকে এখলাছপুর ও ছেংগারচর বাজারে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল এমরান খান।

Advertisement

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ছেংগারচর বাজার ও এখলাছপুর এলাকার মৎস্য আড়তে যৌথ অভিযান চালায় উপজেলার মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১০০ কেজি জাটকা উদ্ধারসহ ২ জনকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ইলিশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমাদের সবার উচিৎ মা ইলিশ ও জাটকা ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল এমরান খান বলেন, প্রজননের জন্য নিষেধাজ্ঞার মধ্যে জাটকা ইলিশ ক্রয়-বিক্রয় দুটোই নিষিদ্ধ। যারা এর সঙ্গে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, জাটকা ইলিশ রক্ষায় গত ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা ও পদ্মা নদীতে জাটকা মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ ২ মাস জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!