ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের জেল-জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ২২ মার্চ ২০২৩
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের জেল-জরিমানা
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের জেল-জরিমানা -ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ১০ লাখ টাকা জরিমানা এবং ১ বছর করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার নলছিটি উপজেলার মগড় ইউপির সুগন্ধা নদীতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বরিশাল সিএন্ডবিপুল এলাকার মৃত আবদুল হামিদ বেপারীর ছেলে আব্দুল হালিম বেপারী। তাকে ৫ লাখ টাকা এবং ১ বছরের কারাদণ্ড। অন্যদিকে, চরমোনাই’র চরহোগলা এলাকার সামসুল আলমের ছেলে মাসুম খানকে ৫ লাখ টাকা এবং ৬ মাস কারাদণ্ড প্রদান করা হয়।

Advertisement

এ বিষয়ে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা বলেন, তারা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করি। সুগন্ধা নদীতে তাদের বালু উত্তোলন অবস্থায় পাওয়া যায়। তাই তাদেরকে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ২ জনকে মোট ১০ লাখ টাকা জরিমানা ও পৃথক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!