জানা যায়, মঙ্গলবার (২১ মার্চ) মাঝরাত পর্যন্ত জিল্লুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন সারারাত তাকে খুঁজতে থাকেন। বুধবার বিকেলে আড়ুয়া গ্রামের একটি বাঁশবাগানে ডোবার মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কেশবপুর থানায় খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।
কেশবপুর থানার এসআই লিখন কুমার সরকার জানান, জিল্লুর রহমান নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু রহস্যজনক। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
.png)