বৃহস্পতিবার দুপুরে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কেন্দুয়া- মদন সড়কে গোগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গাড়ি চালক সুজন মিয়া পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার জাওলা গ্রামের আব্দুর মোতালিবের ছেলে।
.png)
এ সময় গাড়িতে থাকা দুজন হেলপার গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের লাল মিয়ার ছেলে হেলপার শামীম মিয়া ও একই উপজেলার আচারগাঁও গ্রামের শহিদ মিয়ার ছেলে রমজান আলী।
কেন্দুয়া থানার ওসি আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাস সিলিন্ডার বাহী পিকআপ ভ্যানটি কেন্দুয়া হয়ে পার্শ্ববর্তী মদন উপজেলা যাওয়ার পথে গোগ বাজার এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক নিহত হন এবং গাড়িতে থাকা দুই হেলপার গুরুতর আহত হয়েছেন।