ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে ঢুকতেই হাত-মুখ বেঁধে গৃহবধূকে ধর্ষণ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪, ২৫ মার্চ ২০২৩
ঘরে ঢুকতেই হাত-মুখ বেঁধে গৃহবধূকে ধর্ষণ
ফাইল ফটো

১৪ মার্চ রাত তখন ১১টা। ওই সময় প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে যান গৃহবধূ। এই সুযোগে অভিযুক্ত আলাউদ্দিন মোল্লা তার ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। এরপর ওই গৃহবধূ ঘরে ঢুকতেই ওড়না দিয়ে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করেন আলাউদ্দিন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বেড়া ভেঙে পালিয়ে যান আলাউদ্দিন।

ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলায়। এ ঘটনায় শুক্রবার রাতে আদালতের নির্দেশে আলাউদ্দিন মোল্লাকে আসামি করে রাজবাড়ী থানায় মামলা রেকর্ড করা হয়। অভিযুক্ত আলাউদ্দিনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম।

ওই গৃহবধূ জানান, কিছুদিন ধরে আলাউদ্দিন তাকে কু-প্রস্তাব দি‌য়ে আসছিলেন। এতে তিনি রাজি হননি। এরপর ১৪ মার্চ রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে যান গৃহবধূ। এই সুযোগে আলাউদ্দিন মোল্লা তার ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। এরপর তিনি ঘরে প্রবেশ করা মাত্রই আলাউদ্দিন ওড়না দিয়ে তার হাত ও মুখ বেঁধে ধর্ষণ করেন। এ সময় চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বেড়া ভেঙে পালিয়ে যান আলাউদ্দিন।

Advertisement

রাজবাড়ী থানার এসআই মো. আব্দুল কাদের বলেন, আদালতের নির্দেশে রাজবাড়ী থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামি আলাউদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!