শনিবার সকাল পৌনে ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় রেলক্রসিং এ ঘটনা ঘটে। মুন্নী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ এলাকার পান্নু শেখের মেয়ে এবং মালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানায়, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের আবির নামে এক ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। ওই ছেলের সঙ্গে মোবাইলে কথা বলার পর মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দেয়। মেয়েটির ফোনের ডায়াল রিং-এ ওই ছেলেটির নম্বর পাওয়া গেছে।
.png)
কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম জানান, মেয়েটি পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ থেকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট মদিনাপাড়া বোন বাড়িতে যাচ্ছিল। বেলতলা রেলক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ হতে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।