ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ১০০ স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ২৬ মার্চ ২০২৩
আখাউড়ায় ১০০ স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে ১০০ স্কাফ সিরাপসহ মো. বাবুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক বাবুল উপজেলার দক্ষিণ ইউপির আব্দুল্লাহপুর গ্রামের আশরাফ মিয়ার ছেলে। রোববার তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানান।

জানা যায়,  শনিবার রাতে পৌর শহরের তারাগন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ পিচ স্কাফ সিরাপসহ তাকে হাতে নাতে আটক করা হয়। আটক  বাবুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতেসোপর্দ করা  হয়েছে।

Advertisement

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানে স্কাফ সিরাপসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করা  হয়। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে। যে কোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!