ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়িয়ায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জেলের

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ২৬ মার্চ ২০২৩
নড়িয়ায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জেলের
ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার ঘড়িসার ইউনিয়নের বারকুশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিতরা হলেন- নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের এলাহি বক্স ওঝার ছেলে সিরাজ ওঝা (৪৫), আবুল বাসার মাঝির ছেলে শাহিন মাঝি (৪০) ও হাসেম শেখের ছেলে শাহিন শেখ (৪০)।

স্থানীয় সূত্র জানায়, নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাজু মাঝির পুকুরে বিকেলে মাছ ধরার জন্য যান সিরাজ, শাহিন মাঝি ও শাহিন শেখ। মাছ ধরার সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিন জেলে। পরে স্থানীয়রা নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদউজ্জামান জানান, বজ্রপাতে তিন জেলের মৃত্যুর খবর পেয়েছি। নিহত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!