[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধের
টাঙ্গাইল জেলার ম্যাপ- ফাইল ফটো
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বনের আগুনে পুড়ে ওমর আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বেরিখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। মৃত ওমর আলী একই এলাকার ওমেদ আলীর ছেলে।
জানা যায়, ঐ বৃদ্ধ দুপুরে নিজের নামে বরাদ্দ হওয়া সামাজিক বনায়নের একটি প্লটে আগুন ধরিয়ে দেন। ধারণা করা হচ্ছে- আগুনে তার প্লট পুড়ে যাওয়ার পর পাশের আরেকটি প্লটে আগুন ছড়িয়ে পড়লে তিনি আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় ঐ বৃদ্ধ একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এতে তার শরীরে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
সখীপুর থানার এসআই নজরুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!