ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নামীদামি কোম্পানির বোতলে নকল প্রসাধনী, জরিমানা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ২৭ মার্চ ২০২৩
নামীদামি কোম্পানির বোতলে নকল প্রসাধনী, জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

বছর ছয়েক ধরে নকল প্রসাধনী ও পারফিউম তৈরি করে আসছিল এক প্রতিষ্ঠান। বিভিন্ন নামীদামি কোম্পানির বোতলে সেগুলো ভরে বাজারে বিক্রি করা হচ্ছিল। অবশেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নজর এড়াতে পারলেন না তারা। ধরে পড়ে গুনলেন জরিমানা। একই সঙ্গে সিলগালা করে সাময়িক বন্ধ করা হয় প্রতিষ্ঠানটির কারখানা।

সোমবার দুপুরে বগুড়ার সদরের নারুলি বাজারে নকল কসমেটিকস তৈরির ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অর্থদণ্ডপ্রাপ্ত ওই প্রতিষ্ঠানটির নাম কলিন্স কসমেটিকস। প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে কলিন্স কসমেটিকসের কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা ও সিলগালা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটির মালিক আব্দুল মমিন নকল প্রসাধনী তৈরীর অপরাধ স্বীকার করেন।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!