আটক হারুন মিয়া ওরফে ফারুক (৩৬) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং শাহ আলম (২৫) একই উপজেলার দিঘালিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জেলার মদন উপজেলার জাওলা গ্রামের তাজিম উদ্দিন একজন অটোরিকশাচালক। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা রাতে চোরের দল আটপাড়া উপজেলার তেলীগাতি বাজার থেকে কেন্দুয়া যাওয়ার কথা বলে গাড়িতে উঠেন। ওই গাড়ির পেছনে চোরচক্রের একটি সিএনজিও যেতে থাকে। বলাইশিমুল ইউপির গোপালপুর বাজারের কাছে এসে অটোচালককে কৌশলে চেতনানাশক খাইয়ে অচেতন করে ফেলেন। পরে চোরের দল অটোচালককে সিএনজিতে তুলে নিয়ে একটি ব্রিজের ওপর ফেলে যাওয়ার সময় পথচারীদের সন্দেহ হয়।
.png)
এ সময় ধাওয়া দিয়ে মামলার ১নং আসামি হারুন মিয়া ওরফে ফারুক ও ২নং আসামি শাহ আলমকে কেন্দুয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় অটোচালকের স্ত্রী রেখা আক্তার বাদী কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরো কয়েকজনকে। এদিকে আহত অটোচালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। রোববার (২৬ মার্চ) রাতে মামলা দায়েরের পর দুই চোরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
কেন্দুয়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, মামলার ১নং আসামি হারুন মিয়া ওরফে ফারুকের নামে বিভিন্ন থানায় অটোরিকশা চুরির আরো ৫টি মামলা রয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।