সোমবার বিকেলে ঐ শিশুর বাবার দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর আগে, রোববার রাতে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ঐ নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারীর নাম মোসা. হালিমা।
জানা যায়, ভোলা শহরের কালিনাথ রায়ের বাজারের বাসিন্দা মো. হাছনাইন এবং তামান্না দম্পতির ছেলে রিহান। ডায়রিয়ায় আক্রান্ত হলে রিহানকে রোববার বিকেলে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে চোর চক্রের সদস্য মোসা. হালিমা রিহানের রুমের পাশে ঘোরাঘুরি করে তার মায়ের সঙ্গে সখ্য হয়ে ওঠেন। হালিমা রাত সাড়ে ১১টার দিকে রিহানের মাকে এক মৃত রোগীর লাশ দেখার কথা বলে তাকে নিয়ে পালিয়ে যান। পরে রিহানের মা তাকে না পেয়ে চিৎকার করলে হাসপাতালের কর্মীরা এগিয়ে আসেন। এ সময় তারা হাসপাতালের পুরাতন ভবনের নিচতলা থেকে শিশু রিহানকেসহ চোর চক্রের সদস্য হালিমাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।।
.png)
এ ঘটনায় সোমবার দুপুরে ভোলা সদর মডেল থানায় রিহানের বাবা মো. হাসনাইন বাদী হয়ে মামলা দায়ের করেন।
সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির জানান, ঐ শিশুর বাবার দায়ের করা মামলায় হালিমাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে আদালতে তার পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।