[ দেশজুড়ে ]
পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি
খুলনায় পুকুরের পানিতে ডুবে সাত বছর বয়সী শাহরিয়ার সিকদার এবং শায়েন সিকদার নামে চার বছর বয়সী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শাহরিয়ার সিকদার এবং শায়েন সিকদার একই গ্রামের সরফরাজ সিকদার ওরফে ফরহাদ শিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, ঐ দুই ভাই খেলার সময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছু সময় পরে তাদেরকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের দুইজনকে পানিতে ভাসতে দেখা যায়। ঐ শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
তেরখাদা থানার ওসি মো. জহরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!