ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে ব্যর্থ, রংপুর রেল স্টেশনে এসে গলায় ব্লেড চালালেন নারী

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০, ২৮ মার্চ ২০২৩
দিনাজপুরে ব্যর্থ, রংপুর রেল স্টেশনে এসে গলায় ব্লেড চালালেন নারী
ফাইল ফটো

রংপুর রেল স্টেশনে গলায় ব্লেড চালিয়ে ৩৫ বছরের অজ্ঞাত এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে তার পরিচয় জানা যায়নি। 

জিআরপি ও স্টেশন সুপার সূত্রে জানা যায়, দুপুরে ওই নারী দিনাজপুর থেকে ট্রেনে রংপুরে আসেন। স্টেশনের পাশের দোকান থেকে ব্লেড কেনেন তিনি। রাত ৮টার দিকে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করেন তিনি। 

স্টেশন সুপার শংকর গাঙ্গুলি বলেন, নারীর কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে জানা গেছে, তিনি রোববার দিনাজপুর রেল স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন। পরে সেখান থেকে এক ব্যক্তি তাকে উদ্ধার করে ২০০ টাকা দিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা করেন। কিন্তু ওই নারী বাড়ি না গিয়ে রংপুর রেল স্টেশনে এসে আত্মহত্যা করেন।

Advertisement

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল মর্গে পাঠানো হয়েছে হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!