ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোসলে নেমে নিখোঁজ, ২১ ঘণ্টা পর নিথর দেহে ফিরল ছোট্ট সোহাগ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৬, ২৮ মার্চ ২০২৩
গোসলে নেমে নিখোঁজ, ২১ ঘণ্টা পর নিথর দেহে ফিরল ছোট্ট সোহাগ
শিশু সোহাদী হাসান সোহাগ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে গোসলে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর মো. সোহাদী হাসান সোহাগ নামে সাড়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার সকাল পৌঁনে ৮টার দিকে উপজেলার কালিয়াইশ ইউপির বিওসির মোড়স্থ সাঙ্গু নদীর রেল ব্রিজ এলাকায় নদীর গভীরে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু সোহাগ বিওসির মোড়ের নতুনপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। 

সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন,সকাল আনুমানিক ৬টার দিকে চট্টগ্রাম আগ্রাবাদের পাঁচজন ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের আটজনসহ মোট ১৩ জন ডুবুরির একটি দল সাঙ্গু নদীতে অভিযান শুরু করে। প্রায় পৌঁনে দুই ঘণ্টা অভিযান শেষে নিখোঁজ হওয়া স্থানের প্রায় ৩৫-৪০ ফুট গভীরতা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

শিশু সোহাগের বাবা ও বাসের হেলপার মনিরুল ইসলাম বলেন, সোমবার সকাল ১১টার দিকে আমার বড় ছেলে মেহেদী হাসান সবুজের সঙ্গে সাঙ্গু নদীতে গোসল করতে যায় সোহাগ। তাদের সঙ্গে পাড়ার আরো এক ছেলে ছিল। সোহাগ গোসল করতে নেমে আর উঠেনি। বড় ছেলে ও পাড়ার ছেলেটি সোহাগ গোসল করে বাড়ি চলে গেছে মনে করে তারাও গোসল শেষে বাড়ি চলে আসে। কিন্তু বাড়ি এসে সোহাগকে না দেখে বিষয়টি আমাকে ও তার মাকে জানায়। পরে আমরা নদীর পাড়ে সোহাগের প্যান্ট ও জুতা পড়ে থাকতে দেখি। পরে স্থানীয় জেলে পাড়ার লোক ও জাল দিয়ে ছেলেকে খুঁজলেও পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার করতে চেষ্টা করেও সফল হয়নি। সকালে নদী থেকে আমার ছেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সাতকানিয়া থানার এসআই সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!