[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ২ ডজন মাদক মামলার আসামি গ্রেফতার
ডিবির হাতে গ্রেফতার মাদক ব্যবসায়ী সৈয়দ আলী -ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের মাদক ব্যবসায়ী সৈয়দ আলীকে (৪৭) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সৈয়দ আলী হবিগঞ্জ শহরতলীর বড়বহুলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই মো. আলমগীর।
.png)
তিনি জানান, সোমবার দিবাগত রাতে বড়বহুলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ৮০০ ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয় সৈয়দ আলীকে।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত দুই ডজনখানেক মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!