মঙ্গলবার ভোরে শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের যতীন্দ্রনাথ মন্ডলের ছেলে বিজয় কুমার মন্ডল এবং বিমল মন্ডল।
শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, চিনি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ঐ গ্রামের বিজয় কুমার মন্ডল ও বিমল মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিজয় মন্ডলের বাড়ি থেকে ৫০০ লিটার ভেজাল মধু উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজয় মন্ডল ও তার ভাই বিমল মন্ডলকে গ্রেফতার করা হয়। তবে কৌশলে পালিয়ে যান বিমল মন্ডলের ছেলে বাবু মন্ডল।
.png)
তিনি আরো জানান, এ ঘটনায় বিজয় মন্ডল, বিমল মন্ডল ও বাবু মন্ডলের নাম উল্লেখ করে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।