[ দেশজুড়ে ]
অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনিয়ম পাওয়ায় দুই দোকান মালিকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষীগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, লক্ষীগঞ্জ বাজারের রিফাত এন্টারপ্রাইজের মালিক হারুন অর রশীদকে মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি করায় আবুল মিষ্টান্ন ভাণ্ডারের মালিক শাহ আলমকে এক হাজার টাকাসহ মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন জানান, ভোক্তারা কোনোভাবেই যাতে প্রতারিত না হন, সেজন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!