ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে মিলল কসাইয়ের লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ২৯ মার্চ ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে মিলল কসাইয়ের লাশ
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে রাসেল নামে এক কসাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলার কাজীপাড়া (মৌলভীহাটি) এলাকার হাবিবুর রহমানের ছেলে। পেশায় কসাই ছিলেন।

বুধবার সকালে জেলা শহরের কাজীপাড়া (দরগাহ মহল্লার) একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রাসেল পেশায় একজন কসাই ছিলেন। মাঝে মধ্যে শখের বশে তিনি মাছ ধরতেন। মঙ্গলবার রাতে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হলে তিনি আর বাড়িতে ফেরেনি।

Advertisement

বুধবার সকালে দরগাহ মহল্লার একটি পুকুরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

তিনি আরো জানান, তিনি প্রায় সময় মাদক সেবন করতেন। মঙ্গলবার রাতে হয়তো মদপান করে পুকুরে মাছ ধরতে গেলে পুকুরে ডুবে যেতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!