ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে টমটমচালক হত্যা, গ্রেফতার ২

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ২৯ মার্চ ২০২৩
হবিগঞ্জে টমটমচালক হত্যা, গ্রেফতার ২
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে টমটমচালক আয়াত আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান। এর আগে, মঙ্গলবার রাতে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মিঠুন মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্ববাগ এলাকার জমশের আলীর ছেলে ভাঙারি ব্যবসায়ী ওসমান আলী।

Advertisement

র‍্যাব জানান, গত ২৬ মার্চ বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের বড় বাড়ি কবরস্থান এলাকা থেকে টমটমচালক আয়াত আলীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আয়াত আলী স্থানীয় আমির হোসেন নামে এক ব্যক্তির টমটম ভাড়ায় চালাতেন। এর আগ, গত ২৩ মার্চ রাত থেকে টমটমসহ তিনি নিখোঁজ ছিলেন।

এ ঘটনায় গত ২৭ মার্চ নিহতের বড় ভাই বিলাল মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই বিষয়টি নিয়ে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। এরই পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টমটমের পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!