[ দেশজুড়ে ]
রংপুরে পঞ্চম দিনের অভিযানে আটক ১৮
প্রতীকী ছবি
ঈদকে সামনে রেখে রংপুর জেলা পুলিশ তাদের বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। অভিযানের পঞ্চম দিনে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার ৮ উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন অপোরাধে ১১ জন ও ওয়ারেন্টভুক্ত ৭ জনকে আটক করেছে।
অভিযানের নেতৃত্বদেন জেলা ডিবি পুলিশ ও ৮ উপজেলার সংশ্লিষ্ট থানার পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ১২১ বোতল ফেনসিডিল।
আটককৃতদের মধ্যে- গংগাচড়া থানার সাতজন, তারাগঞ্জ থানার একজন, বদরগঞ্জ থানার দুইজন, পীরগঞ্জ থানার একজন, পীরগাছা থানার একজন, কাউনিয়া থানার একজন, মিঠাপুকুর থানার চারজনকে আটক করা হয়েছে।
.png)
রংপুর ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, বুধবার দুপুরে আদলতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের এ বিশেষ অভিযান ঈদের দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!