মৃত রবিউল্যাহ কুমিল্লার বরুড়া উপজেলার সিতদ্ধা গ্রামের মফিজউল্যার ছেলে। তিনি ফেনী রেলস্টেশনের পাশে সহদেবপুর এলাকায় একটি বস্তিতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে রবিউল্যাহ রেললাইনের পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
.png)
ফেনী রেলস্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশের এসআই মো. আমজাদ আলী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।