[ দেশজুড়ে ]
সড়কের পাশে পড়েছিল অটোচালকের গলাকাটা মরদেহ
ফাইল ছবি
ময়মনসিংহের হালুয়াঘাটে সড়কের পাশ থেকে বাদশা মিয়া নামে এক অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কৈচাপুর ইউনিয়নের আতকাপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাদশা মিয়া পশ্চিম বালিচান্দা গ্রামের মো. মোস্তফার ছেলে।
জানা যায়, সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
হালুয়াঘাট থানার ওসি শাহীনুজ্জামান খান জানান, ভোরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!