ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে গাঁজাসহ যুবক আটক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ৩০ মার্চ ২০২৩
পঞ্চগড়ে গাঁজাসহ যুবক আটক
গাঁজাসহ আটককৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক কেজি গাঁজাসহ আজহারুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার সকালে আটককৃত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে, বুধবার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজ নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আজহারুল ইসলাম তেঁতুলিয়া উপজেলা সদরের হাপিজোত এলাকার আব্দুল কাদেরের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেতুঁলিয়া থানাধীন আজিজ নগর এলাকায় অভিযান এক কেজি গাঁজাসহ মাজহারুল ইসলামকে আটক করা হয়। পরে তেঁতুলিয়া মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

পঞ্চগড় ডিবি পুলিশের ওসি মো. মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!