ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

১০ কেজি গাঁজাসহ গ্রেফতার তরিকুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৪, ২৩ মার্চ ২০২৩
১০ কেজি গাঁজাসহ গ্রেফতার তরিকুল কারাগারে
উদ্ধারকৃত গাঁজা- ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর তেজগাঁও থানা এলাকায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি মো. তরিকুল ইসলামকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শুভ্রা চক্রবর্তীর আদালত এ আদেশ দেন। 

এদিন আসামিকে আদালতে উপস্থিত করে মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে জামিন চেয়ে আবেদন করেন আসামির আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তেজগাঁও থানার পশ্চিম নাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. তরিকুল ইসলামকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। 

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান জানান, একজন মাদক কারবারি পশ্চিম নাখালপাড়া এলাকায় গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় তরিকুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!