সোমবার সকালে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের নারিকেলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চাঁদপাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নারিকেলতলা আবাসনের সুলতান শরীফের ছেলে ভ্যানচালক চালক মো. বেল্লাল শরীফ এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রাজমিস্ত্রি মো. সাদ্দাম হোসেন।
স্থানীয় ইউপি সদস্য মো. হারুন মল্লিক জানান, গাঁজা নিয়ে কেউ একজন পালাচ্ছেন- এমন খবর পেয়ে তিনি দ্রুত নারিকেলতলার ছোট ব্রিজ এলাকায় গিয়ে একটি মোটরগাড়ি থামিয়ে তল্লাশি করেন। গাড়িতে হরিণের মাংস পান তিনি। এ সময় দুইজনের কাছ থেকে প্রায় ১৯ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। খবর পেয়ে মোংলা থানা পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
.png)
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে।